• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে বিভিন্ন রুটের ২২টি ট্রেন টিকেটসহ কালোবাজারি আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিভিন্ন রুটের ২২টি ট্রেনের টিকেটসহ মো. রবিন (১৯) নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব কাম্পের সদস্যরা। ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মো. রবিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ কামুড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সক্রিয় রয়েছে ট্রেন টিকেট কালোবাজারি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে মো. রবিনকে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা বিভিন্ন রুটের ২২ টিকেট ও দুই মোবাইলসহ টিকেট বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, রবিন দীর্ঘদিন যাবৎ ভৈরব রেলওয়ে স্টেশনে অবৈধভাবে রেলের টিকিট কালোবাজারি করে আসছে মর্মে স্বীকার করেছে। ভৈরবে ট্রেনের টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *