• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে লাশের সংখ্যা বেড়ে ১৭ থেকে ১৮ সংখ্যা নিয়ে রয়েছে গুঞ্জন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লাশের সংখ্যা বেড়ে ১৭ থেকে ১৮ হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বিকেলে জগন্নাথপুর এলাকায় ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর গোধূলী ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী কন্টেইনারবাহী ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়। ২৪ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজে নজরুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। নজরুল ইসলাম ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার দরশন মিয়ার ছেলে।
এছাড়াও সাব্বির হোসেন নামে একজন নিখোঁজ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি জানান, সাব্বির হোসেন ট্রেন দুর্ঘটনায় নিহত ভৈরব পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীরের নাতী। তারা দুজন একসাথে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। এদিকে ভৈরবে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুঞ্জন রয়েছে ভৈরব শহরের প্রতিটি পাড়া মহল্লায়। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর সংখ্যা নিয়ে রহস্য আছে বলে এমন একাধিক ফেসবুকে লিখে যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা।
এদিকে লাশ উদ্ধারকারী ডোম জিল্লু মিয়া বলছেন, আমি ২৩ অক্টোবর সোমবার ১৬টি লাশ উদ্ধার করেছি। তবে জানতে পেরেছি উপজেলার মানিকদী এলাকায় একটি লাশ, একটি ৫ মাসের শিশু ও ভৈরব পৌর কবরস্থানের ক্যাশিয়ারের এক আত্মীয় তাদের পরিবার নিয়ে গেছে। যা হিসাবের ভিতর আসেনি। তবে আমি লাশ উদ্ধার করতে গিয়ে শুনেছি। সেজন্য আমি ২০ জন লাশ উদ্ধারের বিষয়টি নানা মাধ্যমে বলেছি।
ভৈরব রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার জানান, এখন পর্যন্ত নিখোঁজ হওয়ার কোন অভিযোগ থানায় আসেনি। তবে একজনের মৃত্যুর খবর পেয়েছি যা এখন সংখ্যায় ১৮ জন হয়েছে। একজন অজ্ঞাত রয়েছে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পোস্টমর্ডাম শেষে ভৈরব পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তিনি জানান, এ ঘটনায় কোন লাশ তাদের স্ব স্ব পরিবার নিয়েছে এমন কোন তথ্য আমাদের কাছে আসেনি। লাশ নিয়ে যে গুঞ্জন সেটা পুরোটাই মিথ্যা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, মানুষ গুজব রটাচ্ছে। সোমবার সরেজমিনে আমার উপস্থিত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অফিসিয়ালভাবে ১৭ জন ছিলো। এদের মধ্যে ১ জন অজ্ঞাত রয়েছে। ১৬ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরও যদি কোন লাশ কোন পরিবার নিয়ে যায় তা অবশ্যই উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। তবে মানুষ নানানভাবে গুজব ছড়াচ্ছে। বিষয়টি ভিত্তিহীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *