• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ার আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের আয়োজনে ও ইউনাইটেড ট্রাস্টের পৃষ্টপোষকতায় বিদ্যালয়টির অডিটরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় বিরোধী দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয় সরকারি দল হোসেন্দী উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক হন আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাজিয়া শারমিন মিথিলা। বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, দেশে অর্থনৈতিক বিকাশে এই মুহুর্তে বৃহৎ শিল্পের চেয়ে ক্ষুদ্র শিল্পের প্রয়োজন বেশী’।
আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ ইউসুফ হোসেন তপুর সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, প্রভাষক তরীকুল হাসান শাহীন, ইউনাইটেড ট্রাস্টের সমন্বয়ক আশিক মোস্তফা চৌধুরী, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন। রানারআপ দলকে ৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
এ বিতর্ক প্রতিযোগিতায় ১ম রাউন্ডে ১৬ টি স্কুল অংশগ্রহণ করে। সেমিফাইনালে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ। অন্যদিকে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে হোসেন্দি উচ্চ বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *