• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে আওয়ামী লীগের সমন্বয় কমিটির আলোচনা সভায় এমপি নাজমুল হাসান

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয় ইউনিয়ন ও পৌরসভার এক ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করার লক্ষে ১৮ জুন রোববার বিকালে কুলিয়ারচর কোল্ড স্টোরেজে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি মো. আবুল হোসেন লিটন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ প্রমুখ।
এছাড়া পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *