# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় প্রাইভেটকার চাপায় দুই জমজ ভাইয়ের একজন নিহত হয়েছে। আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এরা কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। হাইওয়ে থানার ওসি মো. নজরুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হয়েছে পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হোসাইন আহমেদ (১৩)। আর আহত অপর ভাই হাসান আহমেদ (১৩)। প্রইভেটকারটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন বলে ওসি জানিয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
জমজ দুই ভাই আজ ১৪ জুন বুধবার সকালে বিদ্যালয়ে যাবার পথে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জেলা সদরের হাসপাতালে নেয়ার পথে হোসাইন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি নজরুল ইসলাম জানিয়েছন।