• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যকরী কমিটি গঠন

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের শীর্ষ সংগঠন ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শিমুলকান্দি ইউনিয়ন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৩-২৪ সালের জন্য এক বছর মেয়াদী কমিটিতে সর্বসম্মতিক্রমে লিটন আহমেদকে সভাপতি ও মহিউদ্দিন আহমেদ রোহানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও নবগঠিত কমিটিতে লিয়ন সরকারকে সাংগঠনিক সম্পাদক, সানাউল্লাহ আলম সানিকে সিনিয়র সহ-সভাপতি ও আলী আক্কাসকে সহ-সভাপতি করা হয়েছে।
এদিকে নবনির্বাচিত কার্যকরী কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৩ জুন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা বেগম, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া (রিপন), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
তাছাড়া সংগঠনের কার্যকরী কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য সরকার তোফায়েল হোসেন, আলাউদ্দিন আলম, ডা. আব্দুল আওয়াল, ডা. বেনজামিন, ডা. মাসুদ, রিয়াদ আরেফিন কিরন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বপন মিয়া, ডা. আসাদুজ্জামান, সোহেল সরকার, মোস্তাক আহমেদ, মোশাররফ হোসেন, মাহমুদুল হাসান, কামরুজ্জামান সজল, সাদ্দাম হোসন, মনিরুজ্জামান মুন্না, তারেক আহমদ ও ইমন আহমেদ। এছাড়াও সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. খোকন মিয়া, সাকিবুল হাসান, জাহাঙ্গীর হোসেন, হাবিব আহমেদ, আলামিন মেম্বার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি ও সাবেক সভাপতি বশির আহমেদ (অনিক)।
এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. ফয়েজ আহমেদ, আওয়াল মিয়া, জজ মিয়া, আহমদ মিয়া ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *