• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বাজিতপুরে আগুনে পুড়ে গেল কৃষকের ৩টি গরু

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে গোয়ালঘরে আগুন লেগে ৩টি গরু পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
গত ১২ জুন সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাজিরচর ইউনিয়নের বড়বাড়ি গ্রামে আঙ্গুর মিয়ার গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে আগুন নিয়ন্ত্রণ এনে ফেলেছে স্থানীয়রা।
গরুর মালিক আঙ্গুর মিয়া জানান, রাত সাড়ে ১০ টার দিকে একটি শব্দে বের হতে দেখেন গোয়াল ঘরে আগুন লেগেছে। মুহুর্র্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে আগুন। গরু গুলো বের করার সুযোগ আর হলো না।
বাজিতপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. আব্দুল গণি বলেন, ‘আমরা রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ১০ মিনিটির মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখি ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা করি। আগুনে আঙ্গুর মিয়ার আনুমানিক ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *