• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

জাহাঙ্গীর হোসেন ও জাকির হোসেন দুই ভাই হজে যাচ্ছেন

# নিজস্ব প্রতিবেদক :-
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন সুপ্রীম কোর্টের বিচারপতি কিশোরগঞ্জ জেলার ভৈরবের কৃতি সন্তান মো. জাহাঙ্গীর হোসেন ও কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল। আগামী ২১ জুন বুধবার পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা যাত্রা করবেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল বলেন, আমি ও আমার বড় ভাই বিচারপতি জাহাঙ্গীর হোসেন হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করছি। সময় স্বল্পতার কারণে অনেক নিকট আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের সাথে দেখা করতে পারিনি। তার জন্য সবাই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং হজ পালন করে আমরা আবার যাতে আমাদের দেশের মাটি ভৈরবে সুস্থভাবে ফিরে আসতে পারি সবার কাছে এই দোয়া কামনা করছি। এছাড়া মহান আল্লাহ তায়ালা যাতে আমাদের হজ কবুল করেন তার জন্যও সবার কাছে দোয়া কামনা করছি। আমরা দুই ভাই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক ও হজের যাবতীয় কর্মকাণ্ড পালন করতে পারি তার জন্যও সবার নিকট দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *