• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছাদ থেকে লাফিয়ে পড়ে বড় বোনের আত্মহত্যা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন শোকে তিন তালা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এদিকে নিহত শিশুকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ও একটি প্রাইভেট ক্লিনিকের নার্স ও স্টাফকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশু চণ্ডিবের মোল্লা বাড়ির বাছির মোল্লার ছেলে নীরব মোল্লা (১১)। সে স্থানীয় ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার বড় বোন নাজা বেগম (১৮) স্থানীয় রফিকুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ১২ জুন সোমবার বিকাল ৪টায় নীরব মোল্লা বন্ধুদের সাথে নিয়ে বাড়ির পাশে জমিতে খেলতে যায়। খেলার এক মুহুর্তে ফুটবল পাশের ডোবার পানিতে পড়ে যায়। এ সময় নীরব মোল্লা পানি থেকে বল আনতে গিয়ে পা ফসকে ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত ঘোষণা শোনার পর স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. রওশন আরা রিপা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া একটি প্রাইভেট ক্লিনিকের কর্তব্যরত নার্স খাদিজা বেগম ও স্টাফ শাহজালালকে লাঞ্ছিত করে।
ভাইয়ের মৃত্যুর কথা শুনে বোন নাজা বেগম বাড়িতে এসে দৌঁড়ে গিয়ে ছাদে উঠে লাফ দিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে তাকে এ্যাম্বুলেন্সে করে ঢাকার নেয়ার পথে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভূলতা এলাকায় যাওয়ার পর নাজা বেগমের মৃত্যু হয়। নাজা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেন চণ্ডিবের মোল্লা বাড়ির বাসিন্দা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, পানিতে পড়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে স্বজনরা হাসপাতালের যন্ত্রপাতি ভাংচুর, কর্তব্যরত ২ জন চিকিৎসকসহ প্রাইভেট ক্লিনিকের স্টাফদের লাঞ্ছিত করেছে তা আমার বোধগম্য হচ্ছে না। বিষয়টি দুঃখজনক ও নিন্দনীয়। এ বিষয়ে কিশোরগঞ্জ সিভিল সার্জনের সাথে কথা হয়েছে। স্যারের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *