• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ের নব যোগদানকৃত শিক্ষকদের বরণ

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে নব যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা গণের বরণ ও সদ্য বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে স্থানীয় আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান চন্নুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
প্রধান শিক্ষক তানিয়া পারভীনের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, নব যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর শাজাহান কবির ভূঁইয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন । এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হোসেনপুর উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *