• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে স্বস্তির বৃষ্টি জনজীবনে প্রশান্তি

# মো. আল আমিন টিটু :-
ভৈরবে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। ২৬ মিনিট ব্যাপী মুসলধারে বৃষ্টির ফলে প্রচণ্ড তাপদাহে হাঁপিয়ে ওঠা জনজীবনে প্রশান্তি ও স্বস্তি ফিরে এসেছে। আজ ৮ জুন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কাক্সিক্ষত এই বৃষ্টির দেখা মিলে। এসময় বৃষ্টির সঙ্গে হালকা বাতাস ও ঘন ঘন বজ্রপাতের গর্জনে গর্জে উঠে মেঘলা আকাশ। ফলে কিশোর-কিশোরীরা বৃষ্টিতে ভেজার ইচ্ছে থাকলেও কেউ ঘর থেকে বের হতে সাহস পায়নি বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন যাবত প্রচণ্ড তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত। এর সঙ্গে লোডশেডিং যুক্ত হলে গরমের মাত্রা বহুগুণে বেড়ে যায়। এতে নাভিশ্বাস উঠে জনজীবনে। একই সঙ্গে আবহাওয়ার এমন চোখ রাঙানোর ফলে চারপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ফলে বিরুপ প্রভাব পড়ে জনজীবনে। এরপর থেকেই মানুষজন মহান আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে আসছে। এদিকে দুপুর আড়াইটার পর থেকে তিনটা পর্যন্ত মুসলধারে টানা বৃষ্টির ফলে রাস্তা-ঘাটে ও দোকানপাটে আটকা পড়ে লোকজন। এতে কারো মনে কোন কষ্ট নেই। সবার চোখে মুখে প্রশান্তি আর স্বস্তির নিঃশ্বাস। অন্যদিকে টানা বৃষ্টির ফলে শহরের অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও বৃষ্টির আগে থেকেই শহরের রাস্তায় যানবাহন সংকট দেখা দেয়।
মোহাম্মদ মাসুদ রেজা নামে এক সরকারি চাকুরীজীবি বলেন, প্রচণ্ড তাপদাহে এ কয়দিনে মানুষজন ছটফট শুরু করছে। আজকের এই বৃষ্টি জনজীবনে প্রশান্তি নিয়ে এসেছে। তিনি আরও বলেন, এই বৃষ্টি শুধু বৃষ্টি না, এটা মহান আল্লাহর এক রহমত।
প্রচণ্ড তাপদাহের মধ্যেও সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল ভৈরব শহর। পৌষ মাসের কুয়াশার মতনই ছিল কুয়াশা। তবে মানুষের মাঝে ও গাছপালার মধ্যে কুয়াশার কোন প্রভাব পড়েনি। প্রচণ্ড তাপে কাটে দুপুর পর্যন্ত। দুপুর ২টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। দুপুর ২টা ৩৯ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়। প্রায় আধাঘণ্টা চলে এই বৃষ্টি। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা শীতল হওয়ায় শহরের মানুষ এখন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *