• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মী নিহত

পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে
বিদ্যুৎকর্মী নিহত

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরের সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের কারণে বিদ্যুৎস্পৃষ্টে এক এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের পুকুরে পল্লীবিদ্যুতের একটি ছেঁড়া তার পড়ে ছিল। গ্রামের দুলাল মিয়ার ছেলে, হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের চলতি এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎকর্মী অনিক মিয়া (১৭) আজ ৭ জুন বুধবার দুপুরে ক্ষেতে সেচ দিতে পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে ওসি জানিয়েছেন। হোসেনপুর পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল আমিন চৌধুরীকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি খোঁজ নিয়ে এ ধরনের তার ছিঁড়ে পড়ে থাকার কথা অস্বীকার করেছেন। এ ধরনের মৃত্যুর খবরও তিনি জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *