# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইসলামপুর গ্রামের কালা মিয়া হত্যার ঘটনায় আসামিরা জামিনে এসেই প্রতিপক্ষের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম।
স্থানীয়রা জানান, গত ১৫ জানুয়ারি রোববার রাতে কালা মিয়ার ছেলে জসিম মিয়াকে প্রতিপক্ষ হারুন মিয়ার লোকেরা মাারধোর করে আটকে রাখে। খবর পেয়ে এলাকার মসজিদের ইমাম ও কয়েকজন লোক নিয়ে জসিমকে ছাড়িয়ে আনে। ১৬ জানুয়ারি উভয় পক্ষ বিষয়টি মীমাংসার জন্য শালিস দরবারে বসে। মীমাংসার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের কথাকাটাকাটির সময় হারুন মিয়া গংদের লোকেরা কালা মিয়াকে ছুরিকাঘাত করে। পরে গুরুত্বর আহত কালা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসাকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালা মিয়ার ছেলে জসিম মিয়া ঘটনার পরদিন বাদী হয়ে ভৈরব থানায় ৬২ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে ভৈরব থানা পুলিশ আপন ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে ও বাকী আসামিরা পলাতক ছিল। এদিকে আজ ৭ জুন বুধবার আসামিরা জামিনে বেরিয়ে এসে কালা মিয়ার বাড়ি ও তার পক্ষের লোকজনের বাড়িতে হামলা, ভাংচুরসহ লুটপাট করে। হত্যাকাণ্ডের ঘটনার পর কালা মিয়ার পরিবার আগানগরের লুন্দিয়া গ্রামে তার পৈত্রিক বাড়িতে চলে যায়। লুন্দিয়া গ্রামে বসবাসকারী ইসলামপুর গ্রামের স্বজনদের বাড়ি ঘর ভাংচুর করে কালা মিয়ার স্বজনরা।
এ বিষয়ে লুন্দিয়া গ্রামের হারুন মিয়া বলেন, কালা মিয়া হত্যার পর কালা মিয়ার পরিবার লুন্দিয়া গ্রামে চলে আসে। কালা মিয়ার স্বজনদের ৫/৭টি পরিবার ইসলামপুর গ্রামে বসবাস করে। আজ আসামিরা জামিনে এসে ইসলামপুর গ্রামে কার্তিক মিয়া, সুলমান মিয়া ও সাহেদ আলীসহ প্রায় ৫/৭টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে।
ইসলামপুর গ্রামের জিল্লু মিয়া বলেন, আমাদের গ্রামে কালা মিয়া হত্যার অনেকজন আজ জামিনে বাড়িতে আসে। হত্যা ঘটনায় জামিনে আসা কয়েকজনের সাথে কালা মিয়া স্বজনদের বাকবিতণ্ডা হয়। পরে তারা এখান থেকে লুন্দিয়া চলে যায়। পরে তারা লোকজন নিয়ে লুন্দিয়া গ্রামে থাকা ইসলামপুরের স্বজনদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকটি বাড়ি ঘর ভাংচুর হয়েছে। তবে কেন এ ঘটনা ঘটেছে এর কোন সূত্র পাওয়া যায়নি। কি নিয়ে ঘটনা এ বিষয়ে পুলিশ টিম কাজ করছে।