• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী দুর্নীতিবিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন মঙ্গলবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা পরিষদ হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দমন নয় প্রতিরোধই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়-এ বিষয় নিয়ে বিতর্কে বিজয়ী হয় পক্ষ দল হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় বিপক্ষ দল হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পিয়াস পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, সদস্য সাংবাদিক এস এম তারেক নেওয়াজ প্রমুখ।
উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মোট ২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *