• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ব্যবসায়ীদের অগ্নিকাণ্ড নিয়ে সচেতন করলেন জেলা প্রশাসক

একটি অগ্নিনির্বাপক যন্ত্র পরীক্ষা করছেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

ব্যবসায়ীদের অগ্নিকাণ্ড
নিয়ে সচেতন করলেন
জেলা প্রশাসক

# নিজস্ব প্রতিবেদক :-
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সিরিজ অগ্নিকাণ্ড সম্পর্কে কিশোরগঞ্জ জেলা প্রশাসন সচেতনতা কার্যক্রম শুরু করেছে। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ শহরের প্রধান প্রধান শপিং মল এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি দোকানে দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র আছে কিনা খোঁজ নেন এবং সেগুলোর মান ও মেয়াদ পরীক্ষা করেন। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা পরীক্ষা করার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। কেউ যেন যত্রতত্র জ্বলন্ত সিগারেট না ফেলেন, মশার কয়েল যেন নিরাপদভাবে রাখা হয়, এসব ব্যপারেও সতর্ক করে দেন। ব্যবসায়ী নেতাদের প্রতিও সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহবান জানান। এসময় জেলা প্রশাসককে সহায়তা করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মোবারক আলী ও স্টেশন অফিসার আবুজর গিফারী। এছাড়াও এনডিসি সুশান্ত সিংহ, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, বাজার কর্মকর্তা শিখা বেগম এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *