• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালো মুন্সিগঞ্জের সাংবাদিকের ছোট ভাই সাইফুল ইসলাম

# রাজীবুল হাসান :-
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালো মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সভ্যতার আলো পত্রিকার সাংবাদিক মো. সুরুজ মিয়ার ছোট ভাই সাইফুল ইসলাম (৩৬)। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মুছামাঞ্জা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
আজ ২৩ নভেম্বর বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মরজাল পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার মরজাল বিদ্যুতে অফিস সংলগ্ন এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি মোটরসাইকেলের সাথে সংর্ঘষে ঘটনাস্থলেই আরোহী সাইফুল ইসলাম নিহত হয়। এসময় আরো একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত সাইফুল ইসলামের বন্ধু ফরহাদ জানান, বুধবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং থানার নিজ এলাকা থেকে মোটরসাইকেল যোগে সিলেটের একটি উরস শরীফে যাবার জন্য রওনা হন। পথিমধ্যে নরসিংদীর মরজাল এলাকায় মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই তার বন্ধু সাইফুল প্রাণ হারায়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার সাথে জড়িত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এছাড়া এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *