• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

# রাজীবুল হাসান :-
ভৈরবে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান নিয়েছে। প্রেমিকা তারিন বেগম উপজেলার সাদেকপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে। ১২ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার সাদেকপুর গ্রামের বাউল বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে তারিন বেগম (১৬) সাথে একই গ্রামের বাউল বাড়ির সালাম মিয়ার ছেলে রকিব মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দুই বছর সম্পর্ক থাকার ফলে তাদের দুজনের মধ্য শারীরিক সম্পর্ক হয়। যখনই তাদের বিয়ের জন্য চাপ দেয় প্রেমিকা তখন থেকেই বিভিন্ন বাহানা ধরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরর্বতীতে দুই বছর পর প্রেমিকের সাথে প্রেমিকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর থেকেই প্রেমিকা তার পরিবারকে তাদের প্রেমের বিষয়টা জানান। প্রেমিকার মা এলাকার গণ্যমান্যদের তাদের প্রেমের সম্পর্কটি জানালে তারা আশ্বস্ত করেন দুজনের মধ্য বিয়ে করাবেন। এরপরই শনিবার বিকেলে প্রেমিকের বাড়িতে চলে আসেন। এরপর থেকে এই রিপোর্ট লিখা পর্যন্ত প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন।
প্রেমিকা তারিন বেগম বলেন, মাদ্রাসায় পড়াশুনা করার সময়ে একই গ্রামের রকিবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্কে বহুবার তাদের মধ্য শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন বলে তিনি জানান। যখনই তিনি তাদের বিয়ের কথা বলেন তখনই বিভিন্ন কারণ দেখিয়ে তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এখন কোন উপায় খোঁজে না পেয়ে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে চলে আসছি। রকিব তো আমার সব শেষ করে দিয়েছে। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে তো আমার মরণ ছাড়া কোন পথ নেই।
এ বিষয়ে অভিযুক্ত প্রেমিকের বাবা সালাম মিয়া বলেন, আমার ছেলের সাথে মেয়েটির প্রেমের বিষয়টি জানতাম না। হঠাৎ করে শনিবার বিকেলে আমার বাড়িতে এসে হাজির হয়ে বলছে আমার ছেলের সাথে তার দুবছরের প্রেমের সম্পর্ক। বিয়ে করার কথা বলে এখন নাকি তাদের মধ্য কোন যোগাযোগ নেই সেজন্যই বাড়িতে চলে আসছে। আমি তাকে বলেছি তুমি যেহেতু আমার বাড়িতে চলে আসছো সেহেতু আমার ছেলে তো বাড়িতে নেই তাকে বাড়িতে এনে তোমার সাথে বিয়ে দেব তুমি এখন তোমার বাড়িতে চলে যাও। কিন্তু এই কথা বলার পরও সে আমার বাড়ি ছাড়ছে না। সে বার বার বলছে যদি বিয়ে না হয়, তাহলে আমাকে বিষ দাও খেয়ে মরে যাবো। এখন আমরা এই মেয়েটিকে নিয়ে আতংকে আছি।
সাদেকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাইবুদ্দিন ভূঁইয়া বলেন, এই ঘটনাটি আমাকে জানালে তাৎক্ষণিক তাদের বাড়িতে ছুটে যায় । গিয়ে দেখি ছেলের বাড়িতে মেয়েটি বিকেল থেকে অবস্থান করছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে বিয়ের কথা বলে ছেলে নাকি তার সর্বনাশ করেছে এখন বিয়ের জন্য ছেলের বাড়িতে চলে আসছে। যদি বিয়ে না করে তাহলে সে বিষ খাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *