• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে এক মেডিক্যাল কলেজের প্রভাষক অপহরণ উদ্ধারে কাজ করছে পুলিশ

কিশোরগঞ্জে এক মেডিক্যাল
কলেজের প্রভাষক অপহরণ
উদ্ধারে কাজ করছে পুলিশ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহর থেকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক ডা. কাজী কাউসারকে (২৮) গতকাল শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় জিডি বা মামলা করেননি। তবে পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে এবং সহসাই সুখবর দেয়া যাবে বলে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) আজ ১৩ নভেম্বর রোববার জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় জানিয়েছেন। ডা. কাউসারের বাড়ি বাজিতপুরের উজানচর এলাকায়। তিনি জেলা শহরের খরমপট্টি এলাকায় মেডিক্যাল ভর্তিচ্ছুদের জন্য ‘মেডিক্স’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোচিং সেন্টারের সামনে থেকে কয়েকজন তাকে একটি মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। সদর মডেল থানার ওসি মো. দাউদ জানিয়েছেন, স্বজনদের কাছ থেকে মৌখিকভাবে অপহরণের কথা শুনেই তাকে উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। তবে কেউ জিডি বা মামলা করেননি। একটি কালো রঙের মাইক্রোতে করে ডা. কাউসারকে অপহরণ করা হয়েছে বলে ওসি জেনেছেন। তাকে উদ্ধারে পুলিশ মাঠে অভিযানে আছে। অভিযানের সাফল্য নিয়ে তিনি আশাবাদী বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *