• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

করিমগঞ্জে ৮২৬ বস্তা সার মজুদে জরিমানা ২৫ হাজার টাকা বিক্রি হবে কৃষক পর্যায়ে

করিমগঞ্জে ৮২৬ বস্তা
সার মজুদে জরিমানা
২৫ হাজার টাকা
বিক্রি হবে কৃষক পর্যায়ে

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত এক ডিলারের বাড়ি থেকে গোপনে মজুদ রাখা ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করেছেন। ডিলারকে জরিমানা করেছেন ২৫ হাজার টাকা। জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু জানিয়েছেন, জয়কা ইউনিয়নের নানশ্রী বাজারের তামান্না ট্রেডার্সের মালিক সার ডিলার মোস্তকা কামালের বাড়ির গুদামে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ বেগম সাথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করেছেন। এসময় ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এসব সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে দেয়া হয়েছে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে সারগুলো কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে এসব টাকা ডিলারকে দেবেন। বর্তমানে ৫০ কেজি ওজনের এক বস্তা ডিএপি সারের বিক্রয় মূল্য ৮শ’ টাকা। এখন থেকে সারের ডিলিং লাইসেন্সগুলো সম্পর্কে ভালভাবে খোঁজখবর নেয়া হবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *