• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ডিম বিক্রি অর্ধেকে নেমে এসেছে, আস্ত ডিম ছেড়ে অনেকে খাচ্ছে আধাখানা ডিম

কিশোরগঞ্জে ডিম বিক্রি
অর্ধেকে নেমে এসেছে
আস্ত ডিম ছেড়ে অনেকে
খাচ্ছে আধাখানা ডিম

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নিত্য ব্যবহার্য সামগ্রির অগ্নিমূল্যে মানুষ দিশেহারা। শাকসবজি, মাছ-মাংস আর ডিম থেকে শুরু করে প্রায় প্রতিটি খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী। পাশাপাশি অন্যান্য পণ্যের দামে তো উত্তাপ আছেই। মুরগির ডিমের দাম ৩০ টাকা থেকে এ লাফে উঠে গিয়েছিল ৪০ টাকা হালিতে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর উঠে গেল এক লাফে ৫০ টাকা হালিতে। নি¤œ আয়ের মানুষেরা ডিম খাওয়া ছেড়েছেন ৪০ টাকা হালি হওয়ার পর থেকেই। আর এখন মধ্যম আয়ের মানুষেরা গোটা ডিমের জায়গায় খাচ্ছেন অর্ধেক। ফলে ডিমের বিক্রিও নেমে এসেছে অর্ধেকে। শহরের অন্যতম ডিপার্টমেন্টাল স্টোর নিয়ামত স্টোরের মালিক মো. শাহীন জানালেন, ডিমের দাম ৫০ টাকা হালি হওয়ার পর অনেকেই তাকে বলেছেন যে, তারা এখন আস্ত ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন। একটি ডিম অর্ধেক করে দু’জনে খাচ্ছেন। যার ফলে তার দোকানে ডিম বিক্রি অর্ধেকে নেমে এসেছে। ফলে বুধবার থেকে হালিতে ২ টাকা কমে ৪৮ টাকা হালি হয়েছে। প্রতিটি দোকানের চিত্রই অনুরূপ।
কাঁচা বাজারে গিয়েও দেখা গেছে প্রতিটি শাকসবজির দামই অন্তত ৫০ ভাগ বেড়েছে। কিছুদিন আগেও বেগুন বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। ঢেঁড়সও ৪০ টাকা থেকে ৬০ টাকায় উঠেছে। করলা ৭০ টাকা কেজি থেকে ১০০ টাকায় উঠেছে। ভোক্তারা প্রশ্ন করছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে প্রতি হালি ডিমে পরিবহন খরচ কি ১০ টাকা বেড়ে গেল! এক কেজি সবজির পরিবহন খরচ কি ২০ টাকা ৩০ টাকা বেড়ে গেল! এখন কিছু সরকারি চাকুরিজীবীও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে লিখছেন, এভাবে চলতে থাকলে তারাও বা কি করে চলবেন! দ্রব্যমূল্য এভাবে নাগালের বাইরে চলে গেলে একটি বিশাল জনগোষ্ঠী পুষ্টিহীনতার শিকার হবে বলে অভিজ্ঞ মহলের আশঙ্কা। ভোক্তারা বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *