কিশোরগঞ্জে বিএমএ (বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন) ইফতার মাহফিল করেছে। আজ সোমবার (১১ এপ্রিল) শহরতলির নেহাল গ্রীণ পার্কে জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদলের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। ইফতার মাহফিলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি অংশ নেন।