• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় চাষিদের মাঝে সার ও বীজ বিতরণ

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরকে উৎসাহিত করতে ভর্তুকী প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ১১ এপ্রিল সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সরকার প্রদত্ত বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২ হাজার ৩শ জন প্রান্তিক চাষিকে বাছাই করা হয়েছে। তন্মধ্যে প্রতি চাষিকে ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি সার ও ৫ কেজি বীজ ভর্তুকী দেয়া হচ্ছে। এ সময় সরকার প্রদত্ত ভতুর্কি মূল্যে দুইজন কৃষককে ২টি কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *