জেলা শহরের কালিবাড়িতে হনুমান পূজার মণ্ডপ -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জ শহরের কালিবাড়িতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের হনুমান পূজা। কালিবাড়িতে একটি পৃথক মন্ডপ তৈরি করে সেখানে আয়োজন করা হয়েছে হনুমান পূজার। আয়োজকরা জানান, ১০ এপ্রিল বোববার থেকে হনুমান পূজা শুরু হয়েছে। আগামীকাল ১২ এপ্রিল মঙ্গলবার হনুমান পূজার সমাপ্তি হবে এবং রাতে হনুমান মূর্তির বিজর্সন দেয়া হবে। হনুমান মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লাড্ডুর সঙ্গে তুলসি পাতা দিয়ে পূজা করা হয়। সঙ্কট মোছনের আশায় এই পূজাটি করা হয়।