• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-

মশার যন্ত্রণায় মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে। রাত-দিন মশার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে পৌরবাসীকে। এদিকে মশার উপদ্রব বাড়লেও ভৈরব পৌর কর্তৃপক্ষ মশা নিধনে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পৌর বাসিন্দারা। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও মশা নিধনে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত চার লক্ষাধিক নারী পুরুষ মশার যন্ত্রণায় প্রতিনিয়তই ক্ষুব্ধ হচ্ছেন নাগরিকরা। ভৈরব পৌরসভা ও উপজেলা প্রশাসন বিগত বছর গুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ঔষধ ছিটিয়ে মশার উৎপাত নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু এবছর মশার উপদ্রব অন্য বছরের তুলনায় অধিকমাত্রায় বৃদ্ধি পেলেও মশক নিয়ন্ত্রণে নজর নেই দায়িত্বপ্রাপ্তদের কারোরই।
শীত শেষ হতেই উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা জুড়ে শুরু হয়েছে মশার উৎপাত। রান্নাঘর থেকে শুরু করে অফিস-আদালত এমনকি বাস, ট্রেন ও লঞ্চেও মশার যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছেনা সাধারণ মানুষজন। মশারি, কয়েল ও ম্যাজিক ব্যাট ব্যবহার করেও মশার যন্ত্রণা থেকে রেহাই মিলছেনা বলে অভিযোগ রয়েছে মানুষজনের। তারা বলছেন, ঘরের ভিতর না হয় কয়েল বা মশারি টানিয়ে মশার যন্ত্রণা থেকে কিছুটা পালিয়ে থাকা যায়। কিন্তু বাস, ট্রেন, লঞ্চ ও খোলা জায়গায় দাঁড়িয়ে থাকলেও মশা কামড়িয়ে অস্থির করে ফেলে। ওই মশার কামড় গুলো অনেক যন্ত্রনাদায়ক।
সচেতন মহলের অভিযোগ, পৌর এলাকার ডাম্পিং ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ড্রেনের ভিতর ফেলা হচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায় ময়লা পানি গুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে পরিবেশ দূষন হচ্ছে। ফুলের টব, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি থেকে জন্ম নিচ্ছে মশা। এজন্য সাধারণ মানুষজনেরও সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন।
জানা গেছে, বর্তমানে কিউলেক্স মশার প্রকোপ বেড়েছে। কিউলেক্স মশা পঁচা পানিতে জন্ম নেয়। অনেক দিন বৃষ্টি না হওয়ায় পানিতে অর্গানিক ম্যাটার বেড়ে গেছে। এই অর্গানিক ম্যাটার কিউলেক্স মশার বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে উপযুক্ত তাপমাত্রা এবং আর্দ্রতার সঙ্গে পানিতে অর্গানিক মেটারের পরিমাণ বেশি থাকার কারণে মশার বংশবিস্তার অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।
কমলপুর ঈদগা রোড এলাকার ব্যবসায়ী রক্ত সৈনিক শামসুল হক বাদল জানান, মানুষ চা খাওয়ার জন্য বসেও মশার জন্য শান্তি পাচ্ছেনা। কোথাও দুই মিনিট দাঁড়িয়ে কথাও বলা যাচ্ছেনা। এক্কেবারে ঘেরাও দিয়ে মশা কামড়াচ্ছে শরীরের বিভিন্নস্থনে। কয়েল ধরিয়েও মশা তাড়ানো যাচ্ছেনা। ঘরে বাহিরে কোথাও শান্তি নেই। মশার কামড়ে ডেঙ্গু আতংকে দিন কাটছে এখন।
পৌর বাসিন্দা প্রভাষক ইমরান হোসেন জানান, দিনের বেলায়ও মশা কামড়ায়। কয়েল ও মশার ব্যাটেও কাজ হচ্ছেনা। দিনের বেলাতেও স্ত্রী বাচ্চাদের নিয়ে মশারির ভেতর বসে থাকি। গত বছর পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় ফগার মেশিনে ঔষুধ ছিটানো হলেও এবছর ফগার মেশিনের দেখা পাচ্ছিনা আমরা। মশক নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই তার দাবি।
ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, মশার উপদ্রব মারত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। পৌরসভায় ৮টি ফগার মেশিন রয়েছে। এর মধ্যে অধিকাংশই নষ্ট হয়ে পড়ে আছে। চায়না মেশিন হওয়ায় এগুলোর স্থায়ীত্ব কম। নষ্ট হওয়া ফগার মেশিন গুলো মেরামত করার জন্য চেষ্টা চলছে। কিছু দিনের মধ্যেই মশা নিধন কার্যক্রম শুরু হবে। আশা করি কিছু দিনের মধ্যেই পৌরবাসী সুফল পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *