ভৈরবে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে সুশীল সমাজ গঠনে সিয়াম সাধনা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল রোববার বিকাল ৪টায় ভৈরব পৌর শহরের একটি রেস্টুরেন্টে ভৈরব উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনার ও ইফতার মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি পীরে তরিকত শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফ্ফর আহম্মদ মুজাদ্দেদী।
সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য পীরে কামেল বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব এ.আই.এম মাহবুব উল্লাহ আল-ক্বাদেরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাছের মোহাম্মদ মোছা।
প্রধান প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি যুবনেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাছান, বিশেষ প্রশিক্ষক দপ্তর সম্পাদক খন্দকার মুফতি মোবারক হোসাইন ও বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক দপ্তর সম্পাদক জি.এম মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দীন আহম্মদ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ রুবেল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে
আরো উপস্থিত ছিলেন, পীরে তরিকত হযরত মাওলানা ক্বারী উছমান গণি আল-ক্বাদেরী, বায়তুল লতিফ জামে মসজিদের খতিব হযরত মাওলানা রহমতুল্লাহ কামাল, হযরত মাওলানা মুনিরুজ্জামান ভূইয়া, হযরত মাওলানা এমদাদুল হক্ব সুন্নী আল-ক্বাদেরী, হযরত মাওলানা হাফেজ আবু তালহা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অর্থ-সম্পাদক মাসুদুর রহমান জলীলী, ভৈরব উপজেলা সভাপতি যুবনেতা মাওলানা বিল্লাল হোসাইন মোজাহেদী, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক যুবনেতা মাওলানা হাফেজ জসিম উদ্দীন, বাংলাদেশ ইসলামী যুবসেনা ভৈরব উপজেলার আহ্বায়ক যুবনেতা মাওলানা আবু হানিফ বাদল, যুগ্ম-আহ্বায়ক যুবনেতা মুহাম্মদ আলাউদ্দীন আলম, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ-সম্পাদক যুবনেতা মুহাম্মদ আরিফ নেওয়াজ, প্রচার সম্পাদক যুবনেতা সাদেকুল ইসলাম মুজাহেদী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ভৈরব উপজেলার সদস্য-সচিব ছাত্রনেতা মুহাম্মমদ মোজাক্কির হোসাইন, যুবনেতা মুহাম্মদ জামাল উদ্দিন ও যুবনেতা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানুল মোবারক মুসলিম জাতির জন্য একটি শিক্ষা, চেতনা ও আত্মত্যাগের মাস। সুশীল সমাজ গঠনে রমজানুল মোবারকের কোন বিকল্প নেই। সংগঠনের সকল কর্মী এবং যুব সমাজকে রমজান মাসের চেতনা ও আত্মত্যাগ অন্তরে ধারণ করে সুন্নিয়তের ময়দানে নিজেদেরকে নিয়োজিত করার প্রতি আহ্বান জানান। এরপর অনুষ্ঠানের সভাপতি সমাপনি বক্তব্য প্রদান করেন। সর্বশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সেমিনার ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।