• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মল্লিকা লিলি বেগুন চাষে কৃষকের মুখে হাসি

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের কৃষক মো. আশরাফুল আলম। তিনি ছোট বেলা থেকেই বিভিন্ন ধরনের ফসল চাষ করে সংসার চালাতেন। তিনি অন্যান্য ফসলের পাশাপাশি কয়েক বছর ধরে বেগুন চাষ করছেন। বেগুনের ফলন বেশি ও চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তিনি এক বিঘা জমিতে নতুন জাতের মল্লিকা লিলি ও বারি-১২ জাতের বেগুন চাষ করছেন। বিষমুক্ত বেগুন চাষ করে বাজারে বিক্রি করছেন ভালো দামে। এ রমজানে পুরোদমে বেগুন বিক্রি করতে পেরে অনেক খুশি। পরীক্ষামূলকভাবে মল্লিকা লিলি ও বারি-১২ জাতের বেগুন চাষ করে ভালো ফলন ও দাম পাওয়ায় আগামীতে আরো বড় আকারে মল্লিকা লিলি বেগুন চাষ করার ইচ্ছাপোষন করেন। এ বেগুন চাষে গাছে আলাদা করে খুটা দিতে হয়না এবং গাছে কোন কাটা নেই। সামান্য পরিচর্যা করেই এ বেগুন চাষ করা যায়। আশরাফুল ইসলামের আলতা রঙ্গের মল্লিকা লিলি বেগুন দেখে এলাকার সবারই মন জুড়িয়ে যায়।
কৃষক আশরাফুল ইসলাম জানান, তিনি মাত্র ১ বিঘা জমিতে মল্লিকা লিলি ও বারি জাতের বেগুন চাষ করেছেন পরীক্ষামূলভাবে। অল্প পরিশ্রম করেই ফলন বেশি পাচ্ছেন এবং বেগুনের কালার বেশ ভালো হওয়ায় মানুষ আগ্রহ করে বেগুন কিনছেন তার কাছ থেকে। ফলে অন্য জাতের বেগুনের তুলনায় দাম পাচ্ছেন বেশি। পোকামাকড়ের আক্রমনও অনেক কম। তিনি বেগুন চাষে জমিতে জৈব সার ব্যবহার করেন। বিষমুক্ত সবজি চাষ করাই তার মূল উদ্দেশ্য। ভৈরবের বিভিন্ন সবজি বাজারে প্রতিদিনই প্রায় দুই হাজার টাকার বেগুন বিক্রি করেন বলে জানান।
এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, করোনা মহামারির পরেও আমরা খাদ্য ও পুষ্টির অভাব পূরণে কাজ করছি। সরকারিভাবে আমরা অনেক রকমের প্রণোদনার জোগান দিচ্ছি। চাষিদের সার, বীজ, চারাসহ আর্থিক সহযোগিতা দিচ্ছে সরকার। কিভাবে বিষমুক্ত সবজি চাষ করা যায় সে বিষয়ে কৃষি অফিস চাষীদেরকে পরামর্শ দিচ্ছে। আধুনিক জাতের বেগুন চাষ করে অল্প জমিতে বেশি ফলন পাচ্ছে কৃষক। ভৈরবের কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামের কৃষক আধুনিক জাতের বেগুন চাষ করে ভালো দাম পাচ্ছেন। বেগুনের চাহিদা বেশি হওয়ায় ভৈরবেও দিনদিন বেগুন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *