• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করেন
নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ১০ এপ্রিল রোববার দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়াল কনফারেন্স এর মাধ্যমে একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। এসময় সামরিক ও বেসমরিকসহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী এ অনুষ্ঠানে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ নিজ অফিসে অবস্থান করে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব (মাস্টার), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক আবু বক্কর, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, থানার সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল, এস আই কাউসার আল মাসুদ, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক মো. সবুজ মিয়াসহ বীরমুক্তিযোদ্ধা, সেবাপ্রার্থী বয়স্ক নারী ও থানার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *