• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মহিলা
পরিষদের প্রতিষ্ঠা
বার্ষিকী উদযাপিত

# নিজস্ব প্রতিবেদক :-

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিশোরগঞ্জে মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ এপ্রিল শুক্রবার বিকালে শহরের নগুয়া এলাকার লাইসিয়াম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি অধ্যক্ষ ঋতু রায়, বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আনিসুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, কোহিনূর আফজাল, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট প্রতিভা শীল, সালমা হক, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মাছুমা আক্তার, পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী ও পাড়া কমিটির নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম ও সদস্য মাহফুজা আরা পলক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *