• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে ওএমএস এর চাল ও আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীর

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীর হতে দেখা গেছে।
১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডিলার মো. কামাল উদ্দিনের ওএমএস ট্রাকসেল (দোকান)- এ গিয়ে দেখা যায়, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর এর বাস্তবায়নে ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা কিনতে নারী পুরুষ ভীর জমিয়ে আছে।
ডিলার মো. কামাল হোসেন বলেন, গত ২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে এখানে ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা বিক্রয় করে আসছেন তিনি। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এখানে প্রতি কেজি চাল ৩০ টাকা মূল্যে প্রতিজনের মাঝে ৫ কেজি করে ও প্রতি কেজি আটা ১৮ টাকা মূল্যে প্রতি জনের মাঝে ৫ কেজি করে বিক্রয় করা হচ্ছে। এই কেন্দ্রে প্রতিদিন ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বিক্রয় করা হয়। প্রতিদিনই স্থানীয়রা ভীর জমায় ন্যায্য মূল্যে চাল ও আটা কিনতে। ক্রেতাদের তুলনায় চাল এবং আটার পরিমাণ কম থাকায় অনেক ক্রেতাই চাল ও আটা না পেয়ে ফিরে যেতে হয়।
এ সময় কথা হয় ন্যায্য মূল্যে চাল ও আটা কিনতে আসা অনেক ক্রেতার সাথে। তারা ন্যায্য মূল্যে ভালো মানের চাল ও আটা পেয়ে সন্তোষ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *