• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

গাড়ি চাপায় সৌদি আরবে নিহত মিজানের বাড়িতে চলছে শোকের মাতম

# রাজন সরকার :-

সৌদি আরবে গাড়ি চাপায় নিহত মিজানুর রহমান হারিছের (৩২) বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সৌদি আরবের রিয়াদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিজান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের (সরদার বাড়ি) শাহাব উদ্দিনের ছেলে। ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তার পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সাত বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পাড়ি জমান মিজান। প্রবাসে তিনি সৌদি আরবের রিয়াদে একটি কোম্পানীতে বলদিয়ার (পরিচ্ছন্নতা কর্মী) কাজ করতেন। যোগদানের পর থেকে ভালই চলছিল তার কাজকর্ম। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে তিনি যথারীতি কাজে যান। কাজ শেষে বিকেল ৪টার দিকে কোম্পানীর একটি ট্রাকে করে বাসায় ফিরছিলেন। ট্রাকটি রিয়াদ এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চারদিন চিকিৎসা শেষে গতকাল রবিবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। মিজানের এক বন্ধুর মাধ্যমে এ খরবটি এসে পৌছলে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। মিজানের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
মিজানের স্ত্রী কল্পনা বেগম বার বার মোর্চা যাচ্ছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তিন সন্তানকে নিয়ে এখন আমি কিভাবে চলব। কিভাবে এদের মানুষ করব। সৌদি থেকে যে টাকা পাঠানো হতো সে টাকা দিয়ে কোন রকমে সন্তানদের নিয়ে সংসার চালতো। মিজান এ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তাঁর এভাবে চলে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি।
নিহতের পিতা বৃদ্ধ শাহাব উদ্দিন বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য জমিজমা বিক্রি করে সাত বছর আগে তাকে সৌদি আরবে পাঠিয়ে ছিলাম। মিজান মারা যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি। এখন আমাদের সংসার কিভাবে চলবে। আমি আমার ছেলের লাশ দ্রুত ফেরত চাই। সৌদি আরব থেকে নিজ খরচে বাড়িতে লাশ নিয়ে আসার মত আমাদের টাকা পয়সা নেই। তাই সরকারী খরচে ছেলের লাশ দ্রুত ফেরত পাওয়ার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *