• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের জেলা প্রশাসককে ব্র্যাকের লক্ষাধিক মাস্ক প্রদান

ব্র্যাকের দেয়া মাস্ক গ্রহণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের জেলা
প্রশাসককে ব্র্যাকের
লক্ষাধিক মাস্ক প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

করোনা সংক্রমণের চলমান তৃতীয় ঢেউ মোকাবেলায় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে ব্র্যাকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ৩৬ হাজার মাস্ক হস্তান্তর করা হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের হাতে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুল মাতিন খান ও জেলা ব্র্যাকের সমন্বয়ক মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এসব মাস্ক হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান ও মো. মাহবুব হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. আব্দুল হাকিম, ডেপুটি ম্যানেজার (মানব সম্পদ বিভাগ) রঞ্জিত কুমার কর, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক বিকাশ দাস, আঞ্চলিক ব্যবস্থাপক কাজিউল কুজ্জাত খান, এলাকা ব্যবস্থাপক মো. আজহারুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, করোনা মোকাবেলায় যতরকম স্বাস্থ্যবিধি রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাস্ক ব্যবহার। এবারের তিন দফার করোনা সংক্রমণ সারা বিশ্বকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নত বিশ্বের কয়েকটি দেশ। এর আগেও স্প্যানিশ ফ্লুসহ বিভিন্ন মহামারি হয়েছে। কিন্তু তখন বিশ্বের আন্তঃদেশীয় যোগাযোগ ব্যবস্থা আজকের মত এত উন্নত ছিল না। মানুষের যাতায়তও আজকের মত এত ব্যাপক ছিল না। যে কারণে তখন ওইসব মহামারি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকের যুগে বিশ্বের কোন দেশে সংক্রমণ দেখা দিলে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তিনি সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার আহবান জানিয়েছেন।
ব্র্যাক কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের হ্যানস ব্র্যান্ডস ইনকর্পোরেশন ব্র্যাককে ৫ কোটি ৬০ লাখ পুনর্ব্যবহারযোগ্য মাস্ক প্রদান করেছে। এর মধ্যে থেকে জেলা প্রশাসনকে দেয়া হয়েছে এক লাখ ৩৬ হাজার মাস্ক। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন এনজিও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছেও বিনামূল্যে মাস্ক হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *