• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার দায়িত্ব গ্রহণ করেছে

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ১৩ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় গজারিয়া ইউপি কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দেন সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার।
দায়িত্বভার গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে গজারিয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার, সাবেক চেয়ারম্যান শহিদুৃল্লাহ কায়সার, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সহকারী কমান্ডার হাজী আবু জাফর সালেহ, হাজী আক্কাছ, ইউপি আওয়ামী লীগ নেতা মিলন মিয়া, ফরিদ মিয়া, রইছ উদ্দিন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী মোবারক আলীসহ নব নির্বাচিত গজারিয়া ইউনিয়নের নয় ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানান। পরে সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার লিখিতভাবে তার দায়িত্বভার হস্তান্তর করেন।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করছেন। তার দায়িত্ব পালনে যেন জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন সেই দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *