• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ধর্ষণ চেষ্টায় ৫ বছরের শিশু আহত, থানায় মামলা দায়ের

ঘটনাস্থলে পুলিশের তদন্ত কাজের দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ধর্ষণ চেষ্টায়
৫ বছরের শিশু আহত
থানায় মামলা দায়ের

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় ৫ বছরের এক শিশু প্রতিবেশীর ধর্ষণ চেষ্টায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটির বাবা থানায় মামলা করেছেন। তবে ওই লম্পট এখন পলাতক। সে শিশুটির সম্পর্কে দাদা হয় বলে জানিয়ছেন শিশুটির মা।
মামলার বিবরণে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ির সামনে খেলা করার সময় প্রতিবেশি সাহাবুদ্দিন (৫৫) শিশুটিকে কয়েকটি বড়ই দিয়ে তার নির্জন ঘরে নিয়ে কামড়ে এবং ধর্ষণের চেষ্টা করে রক্তাক্ত জখম করে। শিশুটির চিৎকার শুনে মা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন ১২ ফেব্রুয়ারি শনিবার শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় সাহাবুদ্দিনকে একমাত্র আসামি করে সদর মডেল থানায় মামলা (মামলা নং ১৮) করেছেন। আজ ১৩ ফেব্রুয়ারি রোববার একজন নারী ম্যাজিস্ট্রেট ঘটনা সম্পর্কে শিশুটির জবানবন্দী রেকর্ড করেছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা এ প্রতিনিধিকে জানিয়েছেন। শিশুটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর থেকেই আসামি পলাতক। তবে তাকে ধরার জন্য নানারকম প্রযুক্তি ব্যবহার করে চেষ্টা চলছে। আসামি গ্রেফতার ও ঘটনার তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত তিনবার ঘটনাস্থলে গিয়েছেন বলে জানিয়েছেন। আর শিশুটি চিকিৎসা শেষে আজ রোববার বিকালে বাড়ি ফিরেছে বলেও তিনি জানিয়েছেন। শিশুটির মা জানিয়েছেন, লম্পট সাহাবুদ্দিনের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নিয়েছেন। তারা সাহাবুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে ভিকটিম পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম ভিকটিম পরিবারকে আইনী সহায়তা দিচ্ছেন বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *