• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে দৈনিক আমার সংবাদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দেশের বহুল প্রচারিত প্রথম সারির জাতীয় পত্রিকা “দৈনিক আমার সংবাদ” এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২টায় “দৈনিক আমার সংবাদ” পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি আলি হায়দারের সভাপতিত্বে কুলিয়ারচর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কুলিয়ারচর শহর আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, কুলিয়ারচর প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যাপক রফিক উদ্দিন, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, কুলিয়ারচরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ জহির উদ্দিন, দৈনিক সময়কাল উপজেলা প্রতিনিধি হারুন চৌধুরী, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি নাঈমুজ্জামান নাঈম, বিজয় টিভির প্রতিনিধি আনোয়ারুল হক আমান, আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল মিয়া, সরজমিন বার্তার উপজেলা প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক পূর্বকণ্ঠ নিজস্ব প্রতিনিধি শাহীন সুলতানা, স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি জুয়েল মিয়া, জাগো প্রতিদিনের প্রতিনিধি সবুজ মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
“দৈনিক আমার সংবাদ” পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত অথিতিবৃন্দ, আমার সংবাদ পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করে, আমার সংবাদ যেনো আগামী দিনের গণমানুষের মুখপাত্র হিসেবে সকল শ্রেণির প্রিয় পত্রিকা হয়ে উঠে এ আশাবাদ ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *