• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বাংলাদেশের সৌন্দর্য্য দেখতে বাইসাইকেলে ঘুরছে লন্ডনী দম্পতি, ৫ দিনে পাড়ি দিয়েছেন  সাড়ে ৮শ কিমি সড়ক পথ

# মো. আল আমিন টিটু :-

বাংলাদেশের প্রকৃতি ও গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য দেখতে জেলায় জেলায় ঘুরছেন লন্ডনী দম্পতি। গেল ৫ দিনে পাড়ি দিয়েছেন সাড়ে ৮শ কিলোমিটার সড়ক পথ। চলার পথে প্রকৃতি ও কৃষিকাজ দেখে মুগ্ধ হয়েছেন তারা। শুধু তাই নয়, শিশুদের কোমল হাসি এবং বিভিন্ন যানবাহন ও রিকশা চালকদের ব্যবহারেও আনন্দিত ও উৎপল্লিত হয়েছেন তারা। ইউকের নাগরিক মাহবুবা জামান রাজপুত শেউলি ও অস্ট্রিয়ার নাগরিক ইরফান রাজপুত তারা দুই জন স্বামী-স্ত্রী। তবে মেহবুবা জামান রাজপুত বাংলাদেশী বংশোদ্ভূত, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তার বাবার বাড়ি। এই দম্পতি হিউম্যান রাইর্টস (মানবাধিকার) নিয়ে কাজ করছেন।
জানা গেছে, গেল ৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে আকাশ পথে রাজশাহী পৌঁছেন। পরদিন ৭ ফেব্রুয়ারি রাজশাহীর গ্র্যান্ড ভিউ হুটেল থেকে বাইসাইকেল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। পরদিন বগুড়া থেকে টাঙ্গাইল এবং টাঙ্গাইল থেকে গাজীপুর পৌঁছেন। একদিন বিশ্রাম নিয়ে গত শুক্রবার সকালে গাজীপুর থেকে ভৈরব এবং ভৈরব থেকে দুপুরের দিকে চায়ের রাজ্য শ্রীমঙ্গলে যান। সেখান থেকে তারা সিলেট যাবেন।
মাহবুবা জামান রাজপুত শেউলি জানান, প্রতিদিন তারা প্রায় ২শ ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। গতকাল ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সিলেটে পৌছান তারা।
তিনি আরও জানান, গেল ৫ দিনে সাড়ে ৮শ কিলিমিটার পথ পাড়ি দিয়েছেন তারা। তবে দিনের বেলা বাইসাইকেল চালালেও এক দিন রাতেও চালিয়েছেন তারা। চলার পথে প্রকৃতি ও মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে কোমলমতি শিশুদের হাসি ও বিভিন্ন গাড়ি এবং রিকশা চালকের ব্যবহারও তাদের মুগ্ধ করেছে।
কেন? এই বাইসাইকেল ভ্রমণ জানতে চাইলে মাহবুবা জামান রাজপুত শেউলি জানান, বাংলাদেশের প্রতি বিদেশীদের নেতিবাচক মনোভাব দূর করতে এবং তাদেরকে এই দেশে আসতে উদ্বুদ্ধ করতেই বাইসাইকেল দিয়ে এই ভ্রমণ করছে তারা। এছাড়াও তিনি আরও জানান, তারা ২০২০ সালেই এই বাইসাইকেল দিয়ে হজ্ব করতে সৌদি আরবে যাবার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারণে যেতে পারেননি। এরই অংশ হিসেবে তারা বাইসাইকেল দিয়ে দেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন। তবে এই বাইসাইকেলে তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌঁছলে তারা অনেক আনন্দিত হবে। যা ভাবতে অনেক ভালো লাগছে।
মাহবুবা জামান রাজপুত শেউলির স্বামী ইরফান রাজপুত ইংলিশ ভাষায় তার অনুভূতি প্রকাশ করে বলেন, আসলেই বাংলাদেশ দেখার মত দেশ। চলার পথে মানুষের ব্যবহারে তারা মুগ্ধ হয়েছেন। তাই বিদেশীদের এই দেশে আসতে এবং ঘুরে দেখতে আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *