• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে কুলিয়ারচর উপজেলার সিনিয়র সাংবাদিক মরহুম এ.এস.এম সাদেক, মরহুম মো. সাহাব উদ্দিন ও স্বর্গীয় বাবু পরিতোষ চন্দ্র সাহার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিল্লুর রহমান, সাবেক সহ-সভাপতি মো. রফিক উদ্দিন, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সাপ্তাহিক জনপদ সংবাদ এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মুছা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন, দৈনিক মানব জমিন কুলিয়ারচর প্রতিনিধি অ্যাডভোকেট মো. শাহ আলম, দৈনিক বাংলাদেশের খবর কুলিয়ারচর প্রতিনিধি এবং দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান এর বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ, দি ডেইলি নিউজ টুডে ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ ফারুক, জাতীয় সাংবাদিক সংস্থা কুলিয়ারচর শাখার সাধারণ সম্পাদক ও বিজয় টিভির কুলিয়ারচর প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, দৈনিক আমাদের সময় কুলিয়ারচর প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক আজকের পত্রিকা কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ কুলিয়ারচর প্রতিনিধি আলি হায়দার শাহিন, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা, জাতীয় সাংবাদিক সংস্থা কুলিয়ারচর শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, দৈনিক জাগো প্রতিদিন কুলিয়ারচর প্রতিনিধি মো. সবুজ মিয়া ও দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি মো. জুয়েল মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *