• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শিক্ষা অফিসের দুই কর্মচারীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী

# এম.আর রুবেল :-

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দুই কর্মচারী অবৈধ সম্পর্কের (পরকীয়া) ঘটনা হাতেনাতে ধরলেন স্ত্রী সামছি বেগম।
আজ ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের কমলপুর এলাকার একটি আবাসিক বিল্ডিংয়ে চারতলায় ফ্লাট বাসায় পরকীয়াতে আসক্ত দুই নারী পুরুষকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। আটককৃত পুরুষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোকসেদ আলী ও একই অফিসে মাস্টার রোলে থাকা আয়া কল্পনা বেগম।
পরে আটককৃতদের উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে আনা হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার স্বপ্না বেগম।
পরে তার রুমে কর্মচারী কল্পনা বেগম ও ভুক্তভোগী স্ত্রী সামছি বেগমসহ স্থানীয় লোকজন উপস্থিত হন। এসময় শিক্ষা অফিসের কর্মচারী মোকসেদ আলীর স্ত্রীর অভিযোগ শুনেন এবং তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন একাডেমিক সুপার।
এঘটনায় অভিযুক্ত মোকসেদ আলী জানান, তার স্ত্রীর যন্ত্রণায় বাধ্য হয়ে ওই নারী সাথে প্রেমে জড়িয়ে পড়ে। তারা বিয়ে করেছেন, তবে কাবিন রেজিষ্ট্রেশন হয়নি বলে স্বীকার করেন।
এদিকে অভিযুক্ত কল্পনা বেগম জানান, আগে তার প্রেম ছিলনা। সামছি বেগম আগে থেকে সন্দেহ করলে তারা পরবর্তীতে প্রেমে জড়িয়ে পড়ে। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছে বলে জানান।
ভুক্তভোগী স্ত্রী সামছি বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা পরকীয়া করে যাচ্ছে। এনিয়ে আগেও দরবার হয়েছে উপজেলার তৎকালীন ইউএনও ও শিক্ষা অফিসারদের সামনে। কেউ তখন তাকে পাত্তা দেয়নি। আজ হাতে নাতে এক রুম থেকে তাদের আটক করা হয় স্থানীয়দের সহযোগীয়। উপযুক্ত ৩ মেয়ে ও নাবালক ২ ছেলেকে নিয়ে আর্থিক ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি এ ঘটনায় জড়িত নারী ও স্বামীর দৃষ্টান্ত শাস্তি ও সঠিক সমাধান চান।
এ বিষয়ে একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম বলেন, শিক্ষা অফিসার স্যার অসুস্থ ছুটিতে রয়েছে। উনি আসলে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী যদি আইনি পদক্ষেপ নিতে চায় তাহলে তাকে সহযোগিতা করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *