• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুর পৌরসভার প্রধান সড়কে উড়ছে খোলা সিমেন্ট, জনদুর্ভোগ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার প্রধান সড়কে প্রতিদিন বাতাসে উড়ছে খোলা সিমেন্ট। ফলে আশপাশের পরিবেশ দূষিত হয়ে বাড়ছে জনদুর্ভোগ।
সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদের রাস্তা হয়ে ভূমি অফিস সংলগ্ন ও পৌর কার্যালয়ের সামনে সিমেন্ট ব্যবসায়ীরা বেআইনী ভাবে অফিস চলাকালীন সময়ে সিমেন্ট লোড আনলোড করছে। এ সময় পথচারীরা নাকে মুখে চাপ দিয়ে রাস্তা পাড় হতে হয়। অনেকেই উড়ন্ত সিমেন্টের তাড়া খেয়ে হাঁচি-কাশিতে ভুগছে। এদিকে দিনের বেলায় সিমেন্ট লোড আনলোড করায় পুরো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
বাজার করতে আসা পথচারী আবুল কাসেম জানান, রাস্তা ঘাটে বেপরোয়া ভাবে সিমেন্ট উড়তে থাকায় আমার চোখে সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কলেজ ছাত্র শরিফুল ইসলাম জানান, পৌরসভার প্রধান সড়কের সিমেন্টের গুদাম অন্যত্র সরানোর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
হোসেনপুর পৌরসভার সংশ্লিষ্ট ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. রবি হোসেন জানান, প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আদনান আখতার বলেন, খোলা সিমেন্ট স্বাস্থের জন্য ক্ষতিকারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *