• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির মাঠদিবস

বক্তব্য রাখছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভাসমান কৃষির
আধুনিক প্রযুক্তির মাঠদিবস

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ কার্যালয়ে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর মাঠ দিবস হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারি শনিবার সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ, বিশেষ অতিথি কন্দাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার, সরেজমিন গবেষণা বিভাগের প্রধান ড. মু শহীদুজ্জামান, পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক মো. মাহবুবুল ইসলাম, কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতম বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, ভাসমান বাগানের কৃষক সাইফুল ইসলাম ও খলিলুর রহমান বক্তব্য রাখেন।

কৃষকদের নিয়ে অতিথিবৃন্দের নরসুন্দা নদীর ভাসমান বেড পরিদর্শন -পূর্বকণ্ঠ

প্রধান অতিথি বলেছেন, এখন আমাদের দেশে পর্যাপ্ত খাদ্যশস্য এবং শাকসবজির আবাদ হচ্ছে। স্বাধীনতার পর খাদ্যের ঘাটতি থাকতো। এক বিঘা জমিতে ৭ মণ ৮ মণ ধান হতো। এখন এক শতাংশ জমিতে এক মণ ধান হয়। এগুলি কৃষি বিজ্ঞানীদের অবদান। দিন দিন জমি কমছে। কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তবে এখন পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের ওপর জোর দেয়া হচ্ছে। ভাসমান বেডে নিরাপদ ও পুষ্টিকর শাকসবজির আবাদ সম্ভব হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন ফসলের মধ্যে আন্তঃজিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে এখন শীতকালের ফসল যেমন গ্রীষ্মকালে ফলানো হচ্ছে, আবার ওষুধি গুণও সন্নিবেশিত করা হচ্ছে। তিনি পানি নেমে যাবার সময় ড্রামের ওপর বীজ বপন করে মাচায় লতা জাতীয় সবজি চাষ প্রযুক্তি নিয়েও পরামর্শ দেন। ভাসমান কৃষিতে খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষকরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন বলে প্রধান অতিথ মন্তব্য করেছেন।
অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথির কাছে কিশোরগঞ্জের কৃষির গুরুত্ব বিবেচনা করে এখানকার সরেজমিন গবেষণা বিভাগটিকে আধুনিক প্রযুক্তির সমাহারে সুপরিসর জায়গায় সরেজমিন গবেষণা কেন্দ্রে উন্নীত করার জন্য প্রধান অতিথির কাছে দাবি জানিয়েছেন। এর জবাবে প্রধান অতথিও এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। অতিথিগন এর আগে পার্শ্ববর্তী নরসুন্দা নদীর ওপর কয়েকটি ভাসমান সবজি বাগান পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *