• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়া উদীচীর সম্মেলন, চিত্তরঞ্জন সভাপতি শাহীন সম্পাদক

# রাজন সরকার :-

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পাকুন্দিয়া উপজেলা শাখা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যাপক চিত্তরঞ্জন বর্মনকে সভাপতি ও প্রভাষক তরীকুল হাসান শাহীনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পাকুন্দিয়া উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব দেন, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন ও জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, পাকুন্দিয়া উদীচীর সহ-সভাপতি প্রভাষক সাইফুল্লাহ, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাদল চন্দ্র বর্মন, পাকুন্দিয়া উদীচীর সহ-সাধারণ সম্পাদক রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক দিলীপ রবিদাস, কোষাধ্যক্ষ জুটন মোদক, সদস্য শরীফুল আলম, কবি আসিফুজ্জামান খন্দকার, শরীফ আহমেদ ও সুজন দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাকুন্দিয়া উদীচীর সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *