জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় কিশোরগঞ্জে সাংবাদিকদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দু’দিনের অনলাইন কর্মশালা সম্পন্ন হয়েছে। ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহিন ইসলাম এনডিসি’র সভাপতিত্বে গতকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম। কর্মশালায় বিভিন্ন রিসোর্স পার্সন জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিাকার আইন, সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্ম সম্পাদক চুক্তি বিষয়ে বিষদ ধারণা ও সাংবাদিকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন।
আজ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল পৌনে ৯ টায় মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব মুখলেছুর রহমান অভিাযোগ প্রতিকার ব্যবস্থা, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম তথ্য অধিকার আইন বিষয়ে এবং চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর মাসরুর জামান গণমাধ্যমের ভূমিকা ও বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরির কৌশল বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন। এরপর সমাপনী অধিবেশনে মহাপরিচালক শাহিন ইসলামসহ মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব আয়েশা আক্তার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফাইজুল হক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, প্লাটফরম ফর ডায়লগের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন এবং সমাকালের সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলাম ও সহকারী পরিচালক আব্দুল মান্নান। দুপুর ১টায় কর্মশালার সমাপ্তি ঘোষণা করে দুপুর ২টায় কিশোরগঞ্জের সার্কিট হাউজে কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।