• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে সামাজিক আন্দোলনের মানববন্ধন পথসভা

বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু -পূর্বকণ্ঠ

দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে
সামাজিক আন্দোলনের
মানববন্ধন পথসভা

# নিজস্ব প্রতিবেদক :-

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রির মূল্য হ্রাস এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা পরিহারের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচী ও পথসভা করেছে। আজ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গনে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবীর, সদস্য ফাইজুল ইসলাম রিপন, আরাফাত আয়াত উল্লাহ আপেল এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের আহবায়ক মনিষ চৌহান।
বক্তাগণ বলেন, কয়েক বছর ধরেই দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। সরকার কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণ মানুষের জীবন আজ দুর্বিসহ হয়ে উঠেছে। করোনা পরিস্থিতিতে বহু মানুষ বেকার হয়ে গেছে। বহু মানুষের আয় কমে গেছে। এরকম পরিস্থিতিতে আবার গ্যাস আর বিদ্যুতের মূল্য বৃদ্ধিরও চেষ্টা চলছে। এর ফলে জিনিষপত্রের দাম আবার বাড়বে। নিম্ন আয়ের মানুষদের পথে বসতে হবে। সরকাররের উন্নয়নের প্রশংসা ম্লান হয়ে যাবে। কাজেই বক্তাগণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি গ্যাস আর বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি বক্তাগণ জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *