• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শোক সংবাদ, ভৈরব পৌর ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মনির হোসেন আর নেই

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর আওয়মী যুবলীগ ৭ ওয়ার্ড নং সাধারণ সম্পাদক ভৈরবপুর শহীদ আইভি রহমান স্টেডিয়াম সংলগ্ন এলাকার মরহুম নজর মাহমুদ এর ছোট ছেলে মনির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে আজ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪২) বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মো. মনির হোসেন তাদের ৬ ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট।
মরহুম মনির হোসেন দীর্ঘদিন ভৈরব বাজারে কাপড়ের ব্যবসা পরিচালনা করেছেন। তিনি বর্তমান পৌর যুবলীগ ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বরত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ রাত ১০টায় কমলপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল-আমিন সৈকত, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *