• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শপথের পর ডিবির হাতে গ্রেফতার ইউপি চেয়ারম্যান লিটন জামিনে মুক্ত

# এম.আর রুবেল :-

শপথ নিতে গিয়ে গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হওয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া আদালত থেকে জামিন পেয়েছেন। আজ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক পার্থ ভদ্র লিটনের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লিটন মিয়া কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে শপথ নেয়ার পর বাড়ি ফেরার পথে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
জানাগেছে, কিশোরগঞ্জের ভৈরবে গত ২৬ ডিসেম্বর চতুর্থধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসখাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের ঘটনায় সাধারণ জনতা পুলিশের উপর আক্রমন করে। এই ঘটনায় নির্বাচনের দিন রাতে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি পুলিশ এ্যাসল্ট মামলা করেন। এই মামলায় সতন্ত্রপ্রার্থী হিসেবে জয় হওয়া নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিটন মিয়াকে প্রধান আসামি করা হয়।
ভৈরব থানা সূত্রে জানায়, লিটন মিয়াকে গ্রেফতারের পর আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। পুলিশ ওই মামলার চার্জশীট আজ বৃহস্পতিবার আদালতে দাখিল করে। মামলার অভিযোগ থেকে চেয়ারম্যান লিটন মিয়া ও তার ভাতিজা ফজলুল কবিরকে অব্যাহতি দিয়ে বাকী ৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট পাঠায় পুলিশ। চার্জশীটে চেয়ারম্যান লিটনের নাম বাদ দেয়ায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রিগান মোল্লা জানান, পুলিশ এ্যাসল্ট মামলার চার্জশীটে চেয়ারম্যান লিটনসহ দুজনের নাম বাদ দেয়া হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লিটন মিয়া চশমা প্রতীকে ১১ হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক মিয়া নৌকা প্রতীকে পেয়েছিলেন ৬ হাজার ৭৩৩ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *