• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে ১২ঘন্টা পর ছিনতাইকৃত পিকআপ গাড়ী উদ্ধার, গ্রেফতার-১

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আদু মাষ্টার বাজার এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপ গাড়ীটি ১২ ঘন্টা পর উদ্ধার করলো পুলিশ।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফুলতুলী গ্রামের আলম মিয়ার পুত্র আলামিন পিকআপ ভর্তি মালামাল নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে পৌঁছার উদ্দেশ্যে রওনা হয়।
মঙ্গলবার ভোর রাতে কিশোরগঞ্জ হোসেনপুর মহা সড়কের আদুমাষ্টার বাজার এলাকায় পৌঁছলে রাস্তায় কলা গাছ ফেলে পিকআপ গাড়ীর গতিরোধ করে অজ্ঞাতনামা দস্যু।
দস্যুরা গাড়ীর ড্রাইভার আলামিনসহ ৩ জন সহযোগীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, মালামাল ও গাড়ীটি (ঢাকা মেট্রো-ন-২১-১৬২১) ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ড্রাইভার আলামিন হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করলে পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের নেতৃত্বে লুন্ঠিত মালামাল ও গাড়ী উদ্ধারের অভিযানে নামে। পরে গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা থেকে ১২ ঘন্টা পর গাড়ীটি উদ্ধার করে পুলিশ।
এঘটনায় হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামের হযরত আলীকে আটক করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *