• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ভাই-ভাবীর ওপর হামলার ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার

কিশোরগঞ্জে ভাই-ভাবীর
ওপর হামলার ঘটনায়
এক ব্যক্তি গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ভাতিজা অপহরণ ও মাদকের মামলায় একাধিকবার কারা ভোগকারী সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি এবার বড় ভাই ও ভাবীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে রোববার সন্ধ্যায় সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। সিরাজুল সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তার বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর সিরাজুল ইসলামের ভাবী মোছা. সরুফা খাতুন (৪৬) বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছিলেন।
তার বিরুদ্ধে বৃদ্ধা মা হাসিনা খাতুনকে (৭৫) নির্যাতনের অভিযোগও রয়েছে। সম্প্রতি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। বড়ভাই আদালতের গাড়িচালক সাইফুল ইসলামের (৫০) সঙ্গে সিরাজুল ইসলামের সম্পত্তি নিয়ে অনেক দিনের বিরোধ রয়েছে। সাইফুল জানান, সিরাজুল মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী। তিনি নিজের পৈত্রিক সম্পত্তির বিরাট অংশই বিক্রি করে ফেলেছেন। এখন সাইফুলের সম্পত্তির ভাগ চান। এর জের ধরে কয়েক বছর আগে সাইফুলের ছেলে সাখাওয়াত হোসেন শরীফকে (১০) সিরাজুল অপহরণ করে গ্রেফতার হয়ে কারাগারেও গিয়েছিলেন বলে সাইফুল জানিয়েছেন। সাইফুল ইসলামের বসত ঘর পুড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মাদকের ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে একাধিকবার আটক হয়ে সিরাজুল কারাগারে গেছেন।
তবে সিরাজুল ইসলাম উল্টো বড়ভাই সাইফুলের বিরুদ্ধে সম্পত্তি থেকে সিরাজুলকে বঞ্চিত করার জন্য তাকে নানাভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করে আসছেন। পোড়া বসত ঘরটি সিরাজুলের বলে তিনি দাবি করে আসছেন। মাকে বড়ভাই সাইফুল ইসলাম তার কাছে রেখে সিরাজুলের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এদিকে সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে যে ধরনের বিরোধ চলছে, তাতে যে কোন সময় বড় অঘটনও ঘটে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *