• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কাল

ভৈরবে আইভি রহমান
গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের
উদ্বোধন কাল

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামীকাল ২২ নভেম্বর সোমবার বিকাল ৩টায় উদ্বোধন হতে যাচ্ছে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। ভৈরবসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করবে মোট ১৬টি দল। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত লাগাতার চলবে প্রথম রাউন্ডের খেলা। উদ্বোধনী খেলায় ভৈরব আইভি রহমান স্মৃতি সংসদ বনাম বি.বাড়িয়া একাদশ অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মীর্জা সোলায়মান, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা সাখাওয়াত, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় সার্বিক তত্ত্বাবধানে থাকবেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
টুর্ণামেন্টে উদ্বোধনী দল ছাড়াও হবিগঞ্জ একাদশ, কুলিয়ারচর ফুটবল একাদশ, ভৈরব ফুটবল একাডেমী, আশুগঞ্জ ফুটবল একাডেমি, কিশোরগঞ্জ ফুটবল একাদশ, আগরপুর ইয়াং স্টার ক্লাব, ভৈরব একাদশ, নরসিংদী স্মৃতি ফুটবল ক্লাব, নবশ্রী ক্রীড়া একাদশ, রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার, আব্দুল খালেক স্মৃতি সংসদ, করিমগঞ্জ ফুটবল একাডেমি, সরাইল বিশতারা একাদশ ও গচিহাটা ফুটবল একাডেমি পর্যায়ক্রমে ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে।
উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, খেলাধুলা মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। যদি যুব সমাজ নিয়মিত খেলায় মেতে থাকে তাহলে নেশা থেকে মুক্ত থাকবে। নেশা মুক্ত থাকলে দেশ ও একটি জাতির উন্নয়ন হবে। তাই খেলাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুব সমাজকে মন দিতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়া যাবে। আগামীকাল প্রাণবন্তু আয়োজনে আইভি রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের খেলা দেখতে সকলকে আমন্ত্রণ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *