বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের উদ্যোগে কিশোরগঞ্জে গার্ল ইন রোভারিং সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর শনিবার জেলা স্কাউট ভবনে সকাল থেকে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী এলটি, আর কর্মশালাটি পরিচালনা করেন জেলা রোভার সম্পাদক কামরুল আহসান এএলটি। জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হকের সঞ্চালনায় কর্মশালায় স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা রোভারের সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, জেলা রোভার লিডার মো. শহীদুল হক, পারভীন আক্তার এএলটি, জেলা স্কাউটসের সহকারী পরিচালক মো. শরীফ হোসেন, আরএসএল শিউলি আক্তার প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫১ জন কলেজ ও মাদ্রসার মহিলা লিডারগণ অংশ নেন।