• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে অটোচালক মোশারফ হত্যার বিচার চেয়ে মানববন্ধন স্মারকলিপি প্রদান

অটোচালক মোশারফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন। -পূর্বকণ্ঠ

হোসেনপুরে অটোচালক
মোশারফ হত্যার বিচার চেয়ে
মানববন্ধন স্মারকলিপি প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

হোসেনপুর উপজেলার গোবিন্দপুরের দরিদ্র অটোচালক মোশারফের (২৬) হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে অটো শ্রমিক অধিকার রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন করা হয়েছে। স্মারকলিপি দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে। এসময় মোশারফের মা এবং স্ত্রীও উপস্থিত ছিলেন। গত ২ নভেম্বর রাতে কয়েক দুর্বৃত্ত যাত্রীবেশে মোশারফের অটোরিকশায় ওঠে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল সীমান্তে নিয়ে মোশারফকে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। মোশারফের গর্ভবতী স্ত্রীসহ একটি সন্তান রয়েছে। এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। তবে অন্য কোনা আসামি গ্রেফতার না হওয়ায় অটো শ্রমিক অধিকার রক্ষা কমিটি আজ ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে গোবিন্দপুর এলাকায় মানববন্ধন করে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে। অনুলিপি দিয়েছে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *