• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে দোকানের কর্মচারীকে পিটিয়ে জখম

হোসেনপুরে দোকানের
কর্মচারীকে পিটিয়ে জখম

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজারের মেসার্স জয়কালী ফার্ণিচার মাঠের মালিক রতন চন্দ্র বনিকের দোকানের কর্মচারী জুনায়েদ (২৩) কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ১৫ নভেম্বর সোমবার দুপুরে প্রকৃতির ডাকে বাথরুম থেকে দেরিতে বের হওয়ায় ক্ষিপ্ত হয়ে জুনায়েদকে পিটিয়ে জখম করে রতন চন্দ্র বনিক।
পরক্ষণে জুনায়েদ এর বামকান থেকে রক্ত ঝড়তে থাকে। স্থানীয়রা আহত অবস্থায় জুনায়েদকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে ভর্তি করে।
জুনায়েদের মা নাজমা আক্তার জানান, আমার ছেলেকে দোকানের মালিক প্রতিনিয়ত অশালীন ভাষায় গালিগালাজ ও মারপিট চালাত।
এ ঘটনায় নাজমা আক্তার বাদী হয়ে মেসার্স জয়কালী ফার্ণিচার মাঠের মালিক রতন চন্দ্র বনিকের বিরুদ্ধে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এখানো অভিযোগ হাতে পৌঁছেনি। পাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *